তাকফিরি ও ইসরাইলের ষড়যন্ত্রে বন্ধ রাফাহ ক্রসিং
তাকফিরি ও ইসরাইলের ষড়যন্ত্রে বন্ধ রাফাহ ক্রসিং

টিভি শিয়া: ইহুদিবাদী ইসরাইলকে এড়িয়ে বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র পথ হচ্ছে রাফাহ ক্রসিং। কিন্তু ক্রসিং পয়েন্টটি না খোলায় গাজার হাজার হাজার মানুষকে গতকাল সেখানে অপেক্ষা করতে হয়েছে; পড়তে হয় অসহনীয় দুর্ভোগে। কায়রোর ঘোষণা অনুযায়ী গতকাল রাফাহ ক্রসিং পয়েন্ট তিনদিনের জন্য খুলে দেয়ার কথা ছিল। কিন্তু তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী একজন সীমান্তরক্ষী কর্মকর্তাকে সিনাই উপদ্বীপ থেকে অপহরণ করার পর মিশর সরকার রাফাহ ক্রসিং পয়েন্ট খুলে দিতে অস্বীকার করে।
গতমাসে মিশর সরকার তিনদিনের জন্য রাফাহ ক্রসিং পয়েন্ট খুলে দিয়েছিল। সে সময় গাজা থেকে ১,২০০ মানুষকে পার হওয়ার সুযোগ দেয়া হয়। এ সম্পর্কে গাজার এক অধিবাসী জানান, এত অল্প সময়ের জন্য রাফাহ ক্রসিং খোলা রাখা হাজার হাজার ফিলিস্তিনির জন্য মোটেই যথেষ্ট নয়। কারণ ইসরাইল সব ক্রসিং পয়েন্ট বন্ধ রেখেছে। মিশরও দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে রাফাহ ক্রসিং পয়েন্ট। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ২০০৭ সাল থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর যে অবরোধ দিয়ে রেখেছে রাফাহ ক্রসিং বন্ধ রেখে কায়রো সরকার মূলত তার পক্ষেই কাজ করছে।
নতুন কমেন্ট যুক্ত করুন