ভারত ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে
ভারত ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে

বারাক ক্ষেপণাস্ত্র
ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ নিয়ে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে ভোটাভুটি এবং ২৬২টি বারাক-১ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও যন্ত্রাংশ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
ভারতের ইংরেজি দৈনিক টাইম অব ইন্ডিয়া এবং ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে। গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনে ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি ভারত ভোট দেয়ার পরও তেল আবিবের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিল।
এসব ক্ষেপণাস্ত্র কেনার জন্য কংগ্রেস সরকারের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি উদ্যোগ নিয়েছিলেন এবং সপ্তাহ খানেক আগে নরেন্দ্র মোদীর সরকার ১৬৩ মিলিয়ন ডলারের এ চুক্তি অনুমোদন করেছে। অবশ্য, কবে নাগাদ এসব ক্ষেপণাস্ত্র ভারত বুঝে পাবে তা জানা যায় নি তবে ১৪টি জাহাজে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন